কিয়ামত হাসর জান্নাত জাহান্নাম
🔆 কিয়ামত, হাশর, জান্নাত ও জাহান্নাম 🔥
পরকালের বিস্তারিত বিবরণ – কুরআন ও সুন্নাহর আলোকে
📖 ভূমিকা: ইসলামী আকিদার অন্যতম প্রধান স্তম্ভ হলো আখেরাত বা পরকালের ওপর বিশ্বাস স্থাপন করা। পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং এটি মূলত পরকালীন অনন্ত জীবনের শস্যক্ষেত্রস্বরূপ। মানবজীবনের শৈশব, যৌবন ও বার্ধক্যের পরিক্রমা শেষে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যুর পর মানুষের যে অনন্ত যাত্রা শুরু হয়, তার প্রধান ধাপগুলো হলো কিয়ামত, হাশরের ময়দানে বিচার, এবং চূড়ান্ত ফলাফল হিসেবে জান্নাত কিংবা জাহান্নাম। একজন মুমিনের জীবনের মূল লক্ষ্যই হলো পরকালের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করা। বক্ষ্যমাণ নিবন্ধে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে কিয়ামত, হাশরের ময়দান, জাহান্নামের কঠিন শাস্তি এবং জান্নাতের অনাবিল সুখ-শান্তির এক বিস্তারিত চিত্র তুলে ধরা হলো।
আল্লাহ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করেন, যৌবনে তাকে শক্তিমান করেন, বার্ধক্যে আবার তাকে দুর্বলতার শিকারে পরিণত করেন। আল্লাহ প্রত্যেক ব্যক্তির মৃত্যুক্ষণ নির্দিষ্ট করে রেখেছেন। সেই নির্দিষ্ট ক্ষণেই তাকে মৃত্যুবরণ করতে হয়। দুর্ভেদ্য দুর্গের ভেতর লুকিয়েও মৃত্যু থেকে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর নূর পৃথিবীময় ঝলমল করতে থাকবে। প্রচণ্ড উত্তাপে ও আতংকে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়বে।
⚡ কিয়ামত
আল্লাহর অধিকার যে মানুষ আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এটা আল্লাহর অধিকার যে মানুষ তার প্রতিটি কাজ আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই করবে। যেই জনগোষ্ঠী স্বেচ্ছায় আল্লাহর দেয়া জীবন বিধানের নিরিখে তাদের গোটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে আল্লাহ তাদের জন্য আসমান ও পৃথিবীর বারাকাতের দুয়ার খুলে দেন। অর্থাৎ আল্লাহ তাদেরকে প্রভূত কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি দান করেন। আল্লাহ তাঁর অনুগত বান্দাদেরকে উত্তম রিজিক দান করেন।
আল্লাহ তাঁর না-ফরমান বান্দাদেরকে পেরেশানী-যুক্ত জীবিকা দেন। আল্লাহ মানুষকে ইচ্ছা ও কর্ম-প্রচেষ্টার স্বাধীনতা দিয়ে পরীক্ষার সম্মুখীন করেছেন। যেই ব্যক্তি আল্লাহর আদেশানুবর্তী জীবন যাপন করে সে কামিয়াব। যেই ব্যক্তি স্বেচ্ছাচারী জীবন যাপন করে সে ব্যর্থ। আল্লাহ নিজেই সকল মানুষের কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন। আল্লাহ প্রত্যেক ব্যক্তির সংগে দুইজন ফেরেশতাকে সংশ্লিষ্ট করে দিয়েছেন। আল্লাহর নির্দেশে ফেরেশতারা অবিরাম মানুষের সকল তৎপরতার বিবরণ লিপিবদ্ধ করে চলছেন।
আল্লাহ বর্তমান মহাবিশ্বকে অনন্তকালের জন্য সৃষ্টি করেন নি। আল্লাহ বর্তমান বিশ্ব-ব্যবস্থাকে ভেংগে দেয়ার জন্য একটি দিন-ক্ষণ নিৰ্দিষ্ট করে রেখেছেন। আল্লাহর নির্দেশে সেই দিন অন্যতম ফেরেশতা ইসরাফীল (আঃ) তাঁর বিশাল শিংগায় ফুঁ দেবেন। শিংগার আওয়াজ উত্থিত হওয়ার সংগে সংগে আসমান ও পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ যেই মহাকর্ষ বলের দ্বারা মহাবিশ্বের সব কিছুকেই পরস্পর সম্পর্কিত রেখেছেন তা ছিন্ন করে দেবেন। কোটি কোটি তারকা, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ইত্যাদি সব কিছু ছিটকে পড়বে। পাহাড়-পর্বত টুকরো টুকরো হয়ে উড়তে থাকবে। সাগরগুলো উৎক্ষেপিত হবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহই বিদ্যমান থাকবেন।
📜 হাশর ও পুনরুত্থান
আল্লাহর নির্দেশে নতুন আকারে মহাবিশ্ব অস্তিত্ব লাভ করবে। নতুন পৃথিবী হবে এক বিশাল, সমতল, ধূসর প্রান্তর। ‘আল-কাউসার’ নামে একটি জলাধার ছাড়া আর কিছু থাকবে না সেই সুবিস্তৃত ময়দানে। আল্লাহর নির্দেশে ইসরাফীল (আঃ) আবার শিংগায় ফুঁ দেবেন। আল্লাহর নির্দেশে সকল মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়াবে এবং বিস্ময়ভরা চোখে তাকাতে থাকবে। আল্লাহর আদালতে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আমলনামা পেশ করবেন।
আল্লাহ ঘোষণা করবেন : ‘তোমার আমলনামা পড়’। প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে তার কৃত প্রতিটি কাজ নিখুঁতভাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ মানুষকে তার জীবনকাল, দেহের শক্তি, জ্ঞান, সম্পদ ও ক্ষমতার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর নির্দেশে মানুষের হাত, পা, জিহ্বা ও চোখ সাক্ষ্য দেবে। চূড়ান্ত বিচারের পর আল্লাহ যাদেরকে শাস্তি দেবেন তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন এবং যাদের পুরস্কৃত করবেন তাদের জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবেন না। এক পর্যায়ে জাহান্নামীরা প্রথমে আদম (আঃ), নূহ (আঃ), ইবরাহীম (আঃ), মূসা (আঃ), ঈসা (আঃ)-এর কাছে গিয়ে শাফাআত চাইবেন। তাঁরা অপারগতা প্রকাশ করবেন। শেষে তাঁরা ছুটে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে। তিনি সাজদায় লুটিয়ে আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর অনুমতিক্রমে বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সর্বশেষে যাদের অন্তরে সরিষার বীজ পরিমাণ ঈমান আছে, তাদেরও জাহান্নাম থেকে বের করে আনা হবে।
🔥 জাহান্নাম – ভয়াবহ শাস্তির স্থান
জাহান্নাম কঠিন শাস্তির স্থান। আল্লাহ ভয়ংকর আকৃতির ফেরেশতাদেরকে জাহান্নামীদের শাস্তির জন্য নিযুক্ত করে রেখেছেন। দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজযুক্ত আগুন। জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে, তারা ফুটন্ত পানি ও রক্ত-পূয পান করতে বাধ্য হবে। যাক্কুম গাছ গিলতে হবে, গায়ের চামড়া পুড়ে নতুন করে পুড়তে থাকবে। জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি হলো আগুনের জুতা পরানো, যাতে মগজ ফুটতে থাকে।
🌿 জান্নাত – চিরশান্তির উদ্যান
জান্নাত অনাবিল সুখ-শান্তির স্থান। আল্লাহ তাঁর আদেশানুবর্তী বান্দাদেরকে মেহমানের মর্যাদা দেবেন। জান্নাতে থাকবে সুপেয় পানির ঝর্ণা, দুধ ও মধুর নহর, অতি সুস্বাদু ফল, মাছ ও গোশত। থাকবে উঁচু প্রাসাদ, পুরু কার্পেট, চিরযুবক গিলমান ও হুর। জান্নাতীদের দৈর্ঘ্য হবে ৬০ হাত, তারা কখনো বৃদ্ধ হবে না, রোগ-শোক থাকবে না। আল্লাহ জান্নাতীদেরকে এমন সব নিয়ামত দেবেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনার অতীত। সর্বোত্তম পুরস্কার হলো আল্লাহর দর্শন লাভ করা।
আল্লাহ জান্নাতে এক বিশাল বাজার তৈরি করে রেখেছেন, যেখানে প্রতি জুমুআবার জান্নাতীবাসী একত্রিত হবেন এবং তাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। আল্লাহর ক্ষমতা অসীম – পৃথিবীর সব গাছ যদি কলম হয় আর সব সাগর যদি কালি হয়, তবুও আল্লাহর কথা শেষ করা যাবে না।
🤲 উপসংহার
সংক্ষেপে বলা যায়, কিয়ামত ও আখেরাতের প্রতি বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সৎ ও দায়িত্বশীল হতে শেখায়। হাশরের ময়দানে নিখুঁত হিসাব, জাহান্নামের ভয়াবহ আজাব এবং জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের আলোচনা আমাদের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করে তোলে। পার্থিব জীবনের সাময়িক মোহ থেকে মুক্ত হয়ে পরকালীন মুক্তির প্রস্তুতি গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার এবং ঈমান ও নেক আমলের মাধ্যমে চিরসুখের জান্নাত অর্জন করার তাওফিক দান করুন। আমীন।
📚 আরও পড়ুন:
✨ সর্বশক্তিমান আল্লাহর পরিচয় (পর্ব-০১)
very very nice